ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টানা ৯ ম্যাচে গোল করে বিশ্বকাপে বিশ্বরেকর্ড, জাদুতে বুঁদ স্পেন কোচ

‘মেসিকে দেখে মনে হয় ১৯ বছরের এক তরুণ’

মিশরের বিপক্ষে গোল করে লিওনেল মেসির খ্যাপাটে উদযাপন। ছবি: রয়টার্স

বয়সটা যে কেবলই একটা সংখ্যা, ফুটবল মাঠে নেমে প্রতি ম্যাচেই তা প্রমাণ করে চলেছেন লিওনেল মেসি। চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপে ৩৯তম জন্মদিন পার করা এই আর্জেন্টাইন খুদে জাদুকরের পারফরম্যান্স ছাড়িয়ে গেছে সব প্রত্যাশার সীমা। মাঠে তার ক্লান্তিহীন বিচরণ আর জয়ের ক্ষুধা দেখে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের মনে হচ্ছে, মেসি এখনো যেন সেই ১৯ বছর বয়সী এক তরুণ!

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। কেইপ ভার্ডের বিপক্ষে শেষ বত্রিশের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পুরো ১২০ মিনিট মাঠে থেকে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক দিয়ে শুরু করা মেসি এরপর টানা প্রতিটি ম্যাচেই জালের দেখা পেয়েছেন। শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে শুরুতে পেনাল্টি মিস করেও পরে গোল ও অ্যাসিস্ট করে দলকে ৩-২ ব্যবধানের মহাকাব্যিক জয় এনে দেন। আসরে এখন পর্যন্ত ৮ গোল করে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি।

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছেন। ফুটবল মহোৎসবের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার টানা ৯ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন। একই সঙ্গে বিশ্বকাপে ২১ গোল করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে দে লা ফুয়েন্তে মেসির এই অতিমানবীয় ফর্মের ভূয়সী প্রশংসা করে বলেন, “মেসিকে দেখে ১৯ কিংবা ২৩ বছরের তরুণ মনে হয়। সে শুধু পরিণত ফুটবল খেলছে না, বরং দলের প্রতি তার নিবেদন ও প্রতিশ্রুতি অবিশ্বাস্য। সে কখনো ক্লান্ত হয় না, কখনো সন্তুষ্ট হয় না। তরুণ প্রজন্মের জন্য সে এক অনন্য উদাহরণ।”

বিশ্বকাপের মঞ্চে মেসির এই জাদুকরি পথচলায় আর্জেন্টিনা এখন কোয়ার্টার-ফাইনালে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, স্পেনের কোচ দে লা ফুয়েন্তে এখন ব্যস্ত নিজের দল নিয়ে, যেখানে ১১ জুলাই রাত ১টায় শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে তার দল স্পেন। টুর্নামেন্টের বর্তমান লাইনআপ অনুযায়ী, ফাইনালের আগে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। ভক্তদের আশা, ৩৯ বছর বয়সী এই চিরসবুজ তরুণের হাত ধরেই হয়তো আরও একটি রূপকথা লিখতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

টানা ৯ ম্যাচে গোল করে বিশ্বকাপে বিশ্বরেকর্ড, জাদুতে বুঁদ স্পেন কোচ

‘মেসিকে দেখে মনে হয় ১৯ বছরের এক তরুণ’

Update Time : ১১:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬