ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, প্রশ্নফাঁস বিতর্কের পর রদবদল

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী

সংগৃহীত ছবি

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, এত বড় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে অর্পণ করায় তিনি প্রধানমন্ত্রীর আস্থার প্রতি শ্রদ্ধাশীল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় নিজের এই অনুভূতি ব্যক্ত করেন নতুন শিক্ষামন্ত্রী। প্রহ্লাদ যোশী বলেন, “আজ আমি আনুষ্ঠানিকভাবে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছি। সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমার ওপর যে গভীর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, সেজন্য আমি তাঁর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

” তিনি আরও যোগ করেন যে, অত্যন্ত বিনয়, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি এই দায়িত্ব গ্রহণ করছেন এবং দেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন ও ভারত সরকারের লক্ষ্য বাস্তবায়নে নিরলস কাজ করে যাবেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পরই এই পদে স্থলাভিষিক্ত করা হয় প্রহ্লাদ যোশীকে। রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি নিজের মূল মন্ত্রণালয়ের পাশাপাশি এই নতুন দপ্তরও পরিচালনা করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, প্রশ্নফাঁস বিতর্কের পর রদবদল

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী

Update Time : ১১:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬