ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় গুলশান থেকে গ্রেপ্তার ডিবির

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবার (২৯ জুলাই) রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানা তামিল করতেই তাকে গুলশানের একটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বুধবার সকালেই রাজধানীর শাহবাগ থানার পৃথক এক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। সেখানে হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নিজেই জানান, শাপলা চত্বরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ১০ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। লতিফ সিদ্দিকী তখন আরও মন্তব্য করেন, আইন প্রয়োগকারী সংস্থা যদি তাকে অবিলম্বে গ্রেপ্তার না করে, তবে আগামী সপ্তাহে তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করবেন। তবে আদালত চত্বর ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডিবির হাতে গ্রেপ্তার হন তিনি।

এর আগে গত সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বরের সেই রক্তক্ষয়ী ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল চার্জ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লতিফ সিদ্দিকীসহ পলাতক অন্য আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

চাঞ্চল্যকর এই মামলায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা ড. মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক এবং সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এই মামলায় লতিফ সিদ্দিকীসহ এখন পর্যন্ত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে কারাগারে থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় গুলশান থেকে গ্রেপ্তার ডিবির

শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

Update Time : ১০:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬