ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মাদক ধরতে ‘উপরমহলে’ হাত দেওয়ার পরামর্শ দিলেন আরশ খান

ঢাবি শিক্ষার্থী হেনস্তা: পুলিশি আচরণে ক্ষুব্ধ আরশ-ফারিয়া

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ Time View

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের রাস্তাঘাটে পুলিশের জিজ্ঞাসাবাদের নামে হেনস্তার ঘটনায় নেটদুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। সাধারণ মানুষের পাশাপাশি এবার পুলিশের আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা আরশ খান ও অভিনেত্রী শবনম ফারিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিনেতা আরশ খান তার ফেসবুক পোস্টে সরাসরি মাদক অভিযানের ধরণ নিয়ে প্রশ্ন তুলে লেখেন, “মাননীয়, ইবাদত করলে তো সৃষ্টিকর্তার করেন, অবশ্যই ইমাম সাহেবের করেন না। তাহলে মাদক আটকাইতে উপরমহলে হাত দেন। পোলাপাইন হাতাচ্ছেন কেন!” তিনি আরও যোগ করেন, “মেন্দি হাত থেকে উঠার আগে যেমন স্বামী মরা ভালো না, তেমনি এক মাস না যাইতেই ছিঃ ছিঃ শোনাও ভালো না।” তার এই মন্তব্যে মূলত নীতিনির্ধারণী পর্যায়ের দুর্নীতিবাজদের বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপেশাদার আচরণের সমালোচনা করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন, ক্ষমতার অপব্যবহারের ফলে সাধারণ মানুষের মনে বাহিনীর প্রতি দীর্ঘদিনের অর্জিত আস্থা ও সম্মান দ্রুত কমে যায়। মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় অযাচিত হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকায় ঢাবি শিক্ষার্থীদের তল্লাশির নামে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আজ দিনভর শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারকাদের এমন সাহসী অবস্থান নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি

মাদক ধরতে ‘উপরমহলে’ হাত দেওয়ার পরামর্শ দিলেন আরশ খান

ঢাবি শিক্ষার্থী হেনস্তা: পুলিশি আচরণে ক্ষুব্ধ আরশ-ফারিয়া

Update Time : ০৭:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬