ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদের লড়াইয়ে ট্রেলার ও অ্যাকশনে দর্শকদের বাজিমাত

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’

সংগৃহীত ছবি

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে প্রচারণার দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত দুদিন আগে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। বর্তমানে এটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে শীর্ষস্থান দখল করে নিয়েছে, যা ছবিটিকে নিয়ে দর্শকদের তুঙ্গে থাকা আগ্রহের প্রমাণ দিচ্ছে।

এবারের ঈদে প্রায় হাফ ডজন সিনেমা মুক্তির তালিকায় থাকলেও ‘প্রিন্স’ নিয়ে আলোচনা যেন থামছেই না। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারটি জুড়ে কেবলই শাকিব খানের রাজকীয় উপস্থিতি এবং চোখধাঁধানো অ্যাকশন দৃশ্য। শুরু থেকে শেষ পর্যন্ত মারমার-কাটকাট দৃশ্যে ভরপুর এই ঝলকটি ভক্তদের মাঝে উন্মাদনা তৈরি করেছে। যদিও টিজারের কিছু কারিগরি দিক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবুও ট্রেন্ডিং চার্টের এক নম্বর অবস্থান বলছে—সব আলোচনা ছাপিয়ে শাকিব-ম্যাজিকই এখন শীর্ষে।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, টিজারে ছোটখাটো যে ত্রুটিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে, নির্মাতারা সেগুলো গুরুত্বের সঙ্গে দেখছেন। পরবর্তী গান বা পূর্ণাঙ্গ ট্রেলারে সেই ভুলগুলো সংশোধন করে দর্শকদের আরও নিখুঁত অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা চলছে। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির ট্রেলার ও রোমান্টিক গানের জন্য।

পরিচালকের আশা, আসন্ন ঈদে ‘প্রিন্স’ দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং ব্যবসায়িক সাফল্যের নতুন রেকর্ড গড়বে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জ্যোতির্ময়ীসহ আরও একঝাঁক তারকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ঈদের লড়াইয়ে ট্রেলার ও অ্যাকশনে দর্শকদের বাজিমাত

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’

Update Time : ০৩:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬