ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টাইটানিক ও লা লা ল্যান্ডের রেকর্ড চূর্ণ; একাই ১৬ মনোনয়ন নিয়ে ইতিহাসের পাতায় রায়ান কুগলারের ভ্যাম্পায়ার মুভি

অস্কারে ৯৭ বছরের রেকর্ড ভাঙল ‘সিনার্স’, ১৬ বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

অস্কারের ৯৭ বছরের দীর্ঘ ইতিহাস ওলটপালট করে দিয়ে নতুন রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত সিনেমা ‘সিনার্স’। একাডেমি অ্যাওয়ার্ডসের ২৪টি বিভাগের মধ্যে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ একাই ১৬টি মনোনয়ন পেয়েছে ভ্যাম্পায়ার ঘরানার এই সিনেমাটি। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস থেকে ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান ৯৮তম অস্কারের এই চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। এর আগে ‘টাইটানিক’, ‘লা লা ল্যান্ড’ এবং ‘অল অ্যাবাউট ইভ’ সর্বোচ্চ ১৪টি করে মনোনয়ন পেয়ে রেকর্ডের অংশীদার ছিল, যা এবার টপকে গেল ‘সিনার্স’।

মিসিসিপির ১৯৩০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। ওটিটি ও প্রেক্ষাগৃহে বর্তমানে হরর সিনেমার যে জয়জয়কার, ‘সিনার্স’-এর এই আকাশচুম্বী সাফল্য তারই প্রতিফলন বলে মনে করছেন সমালোচকরা। মনোনয়নের দৌড়ে ১৩টি ক্যাটাগরিতে নাম লিখিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এছাড়াও ফ্রাঙ্কেনস্টাইন, মার্টি সুপ্রিম ও সেন্টিমেন্টাল ভ্যালু ৯টি করে এবং হ্যামনেট ৮টি মনোনয়ন পেয়ে শক্ত অবস্থানে রয়েছে।

সেরা অভিনেতা বিভাগে মাইকেল বি জর্ডানের সাথে লড়াই হবে টিমোথি শালামে ও লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তারকাদের। সেরা অভিনেত্রীর দৌড়ে এগিয়ে আছেন এমা স্টোন ও জেসি বাকলি। এবার সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমার তালিকায় ‘দ্য সিক্রেট এজেন্ট’ ও ‘সিরাত’-এর মতো চলচ্চিত্রগুলো জায়গা করে নিয়েছে। আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে সোনালি ট্রফি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

টাইটানিক ও লা লা ল্যান্ডের রেকর্ড চূর্ণ; একাই ১৬ মনোনয়ন নিয়ে ইতিহাসের পাতায় রায়ান কুগলারের ভ্যাম্পায়ার মুভি

অস্কারে ৯৭ বছরের রেকর্ড ভাঙল ‘সিনার্স’, ১৬ বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে

Update Time : ১১:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬