ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আলিনা আমিরের ভাইরাল ভিডিও কি আসলোই আসল? ভিডিওর নেপথ্য সত্য জানালেন অভিনেত্রী

পাকিস্তানি নায়িকার আপত্তিকর ভিডিও ভাইরাল! মুখ খুললেন অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৩৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪৫ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর আলিনা আমির। সম্প্রতি ভিডিওটি ভাইরাল হলে নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

তবে বিষয়টি নিয়ে নীরবতা ভেঙে আলিনা স্পষ্ট জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ ভিডিও। নিজের সম্মান রক্ষার্থে এবং অপরাধীদের শনাক্ত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার একটি সংলাপ অনুকরণ করে রাতারাতি পরিচিতি পাওয়া আলিনা নেটিজেনদের কাছে মূলত ‘সরসরাহট গার্ল’ নামেই জনপ্রিয়। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা প্রায় ২৫ লাখ এবং টিকটকে ২৩ লাখ ছাড়িয়েছে। আলিনা জানান, শুরুতে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ভিডিওটি বারবার তাঁর সামনে আসায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় তিনি প্রতিবাদ জানানো জরুরি মনে করেন। তিনি বলেন, “যাচাই না করে এমন ভিডিও শেয়ার করা সরাসরি হয়রানির শামিল এবং এটি একটি গুরুতর অপরাধ।”

এআই প্রযুক্তির এই অপব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আলিনা আমির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি এই সাইবার অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টরা মনে করছেন, আলিনা আমিরের এই ঘটনা অনলাইন নিরাপত্তা ও এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের মর্যাদা রক্ষা এবং প্রযুক্তির অন্ধকার দিক মোকাবিলায় এখনই কঠোর নীতিমালা প্রয়োজন বলে দাবি তুলেছেন বিশিষ্টজনরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

আলিনা আমিরের ভাইরাল ভিডিও কি আসলোই আসল? ভিডিওর নেপথ্য সত্য জানালেন অভিনেত্রী

পাকিস্তানি নায়িকার আপত্তিকর ভিডিও ভাইরাল! মুখ খুললেন অভিনেত্রী

Update Time : ১২:৩৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬