ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মেটার অভিযানে বড় ধাক্কা খেলেন রোনালদো-কাইলি-সেলেনারা

ইনস্টাগ্রামে রাতারাতি উধাও কোটি কোটি ফলোয়ার

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হঠাৎ করেই বড় ধরনের ধস নেমেছে বিশ্বখ্যাত তারকাদের ফলোয়ার সংখ্যায়। এক রাতেই লাখ লাখ ফলোয়ার হারিয়েছেন ক্রীড়া, হলিউড ও বলিউড জগতের জনপ্রিয় সব মুখ। মূলত ভুয়া, বট এবং দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার মেগা অভিযানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নেটিজেনদের কাছে এই ঘটনাটি ইতিমধ্যেই ‘দ্য গ্রেট পার্জ অব ২০২৬’ নামে পরিচিতি পেয়েছে।

যাঁদের ওপর পড়ল বড় প্রভাব ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা-র এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শীর্ষ সারির তারকারা। প্রাপ্ত তথ্যানুযায়ী, জনপ্রিয় মার্কিন মডেল কাইলি জেনার এক রাতেই হারিয়েছেন ১ কোটি ৪০ লাখেরও বেশি ফলোয়ার। ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার সংখ্যা কমেছে প্রায় ৮০ লাখ। তালিকায় পিছিয়ে নেই সেলেনা গোমেজও, তাঁর ফলোয়ার কমেছে ৬০ লাখের কাছাকাছি। এছাড়া কিম কার্দাশিয়ান ৫২ লাখ, টেইলর সুইফট ৪২ লাখ এবং জেনিফার লোপেজ হারিয়েছেন ৩৫ লাখ ফলোয়ার। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকাউন্ট থেকেও প্রায় ১২ লাখ ফলোয়ার উধাও হয়েছে।

শুধু তারকারাই নন, শঙ্কায় ছোট নির্মাতারাও এই গণ-অ্যাকাউন্ট অপসারণের প্রভাব পড়েছে বিরাট কোহলি, লিওনেল মেসি এবং বিয়ন্সের মতো তারকাদের ওপরও। তবে শুধু মহাতারকারাই নন, সাধারণ কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার সংখ্যাও ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। মেটা-র সহযোগী প্ল্যাটফর্ম ‘থ্রেডস’-এ অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, কোনো কারণ ছাড়াই তাঁদের অ্যাকাউন্ট সীমাবদ্ধ করা হয়েছে। এমনকি বিটিএস এবং ব্ল্যাকপিংক-এর মতো বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডের ভক্তরাও প্রিয় তারকাদের ফলোয়ার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মেটা-নীরবতা যান্ত্রিক ভুল অনলাইন প্রতিবেদনগুলো বলছে, মাত্র ৬ ঘণ্টার এক ঝটিকা অভিযানে কয়েক কোটি অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে মেটা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মেটা-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্মকে স্বচ্ছ ও স্প্যামমুক্ত রাখতেই এই পদক্ষেপ। কিন্তু অভিযোগ উঠেছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে অনেক ‘ভ্যালিড’ বা আসল অ্যাকাউন্টও এই ঝাড়াই-বাছাইয়ের কবলে পড়ে ডিলিট হয়ে গেছে।

তারকাদের প্রোফাইলে সাধারণত প্রচুর পরিমাণে বট ও পেইড ফলোয়ার যুক্ত থাকে, যা ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করে। ফলে ফলোয়ারের এই বিশাল পতনে অনেক তারকার ডিজিটাল মার্কেটিং ও এনগেজমেন্ট রেট বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

মেটার অভিযানে বড় ধাক্কা খেলেন রোনালদো-কাইলি-সেলেনারা

ইনস্টাগ্রামে রাতারাতি উধাও কোটি কোটি ফলোয়ার

Update Time : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬