ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জেলজীবনে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প রচনা

কারামুক্ত হয়ে বদলে গেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান। গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পেলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এনেছেন এই অভিনেতা।

রাজধানীর গুলশান এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় ১০ মাস ২২ দিন কারান্তরালে থাকার পর এক ভিন্ন জীবনের অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তিনি।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিদ্দিক বলেন, “কারাগার থেকে বের হওয়ার পর এক অন্যরকম অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। জীবনের এক কঠিন কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।

জেলের ভেতর প্রচুর সময় পাওয়া যায় চিন্তা করার। আমি শিল্পী মানুষ, তাই সময়টাকে সৃজনশীল কাজে লাগানোর চেষ্টা করেছি। সেখানে বসে আমি ১৫টি নাটকের স্ক্রিপ্ট ও ৩টি সিনেমার গল্প লিখেছি। এমনকি নিজের জেলজীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি বইও লিখেছি।”

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্টে একটি মামলায় জড়িয়ে পড়েন সিদ্দিক। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিনেতা জানান, জেলের দেয়ালে লেখা ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ স্লোগানটি তার মনে গভীর রেখাপাত করেছে। তিনি বলেন, “কর্তৃপক্ষ আমাদের নিরাপদে রেখেছে ঠিকই, তবে আলোর পথটা আমি নিজেই খুঁজে নিয়েছি। আল্লাহ আমাকে পরিবর্তন করার সুযোগ দিয়েছেন।

আগে দ্বীনের কাজে সেভাবে নিয়মিত ছিলাম না, কিন্তু জেলে গিয়ে আমি পবিত্র কোরআন পাঠ শুরু করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করি। এই আধ্যাত্মিক পরিবর্তনই আমাকে ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করছে।”

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে গুলিবর্ষণে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিককে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় সিদ্দিকুর রহমান টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জেল থেকে ফেরার পর বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে আগের নিয়মে ফেরার চেষ্টা করছেন এবং সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

জেলজীবনে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প রচনা

কারামুক্ত হয়ে বদলে গেলেন অভিনেতা সিদ্দিকুর রহমান

Update Time : ০৮:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬