ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
১৮ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় গান গাইবেন জাস্টিন বিবার

কোচেলায় বিবার-উন্মাদনা: দীর্ঘ বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন পপসম্রাট

সংগৃহীত ছবি

বিশ্ব সংগীতের অন্যতম মহোৎসব ‘কোচেলা ২০২৬’ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তবে এবারের আসরটি অন্যান্য বছরের চেয়ে একটু বেশিই বিশেষ। কারণ, এই মঞ্চ দিয়েই দীর্ঘ বিরতি আর শারীরিক অসুস্থতার গ্লানি কাটিয়ে ফিরছেন বিশ্বখ্যাত কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্যমতে, ২০২২ সালে বিরল স্নায়বিক রোগ ‘র‍্যামসে হান্ট সিনড্রোমে’ আক্রান্ত হওয়ার পর এটিই হতে যাচ্ছে বিবারের প্রথম কোনো বড় মাপের লাইভ পারফরম্যান্স।

স্মরণ করা যেতে পারে, সেই সময় মুখের এক পাশ অবশ হয়ে যাওয়ার কারণে বিবার তার বিশ্ব সফর বাতিল করতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ কয়েক বছরের চিকিৎসা আর বিশ্রামের পর আবারও স্বরূপে ফিরছেন তিনি। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৮ এপ্রিল উৎসবের দ্বিতীয় ধাপে মঞ্চ মাতাবেন এই তারকা।

তবে অসুস্থতার মাঝেও দমে যাননি তিনি। গত বছর অর্থাৎ ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশ করেন তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর সাফল্যের ধারাবাহিকতায় পরে আসে ‘সোয়্যাগ টু’, যা বিবারকে আবারও সংগীতের শীর্ষাসনে বসিয়ে দেয়।

এবারের কোচেলার লাইনআপটিও বেশ নজরকাড়া। বিবার ছাড়াও মঞ্চ মাতাবেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস এবং ফ্যাটবয় স্লিমের মতো আন্তর্জাতিক তারকারা। আয়োজক সূত্রে জানা গেছে, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, দৈনিক এক লাখ ছাব্বিশ হাজারের বেশি দর্শক এই উৎসবে সরাসরি অংশ নেবেন। বিবারের প্রত্যাবর্তন এই উৎসবের ঔজ্জ্বল্যকে যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর

১৮ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় গান গাইবেন জাস্টিন বিবার

কোচেলায় বিবার-উন্মাদনা: দীর্ঘ বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন পপসম্রাট

Update Time : ০৬:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬