ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টিকটক করার সময় অপ্রীতিকর ঘটনা, তদন্তের নির্দেশ আদালতের

পথচারী বৃদ্ধকে মারধর: রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৩ Time View

রাজধানীর গুলশানে এক পথচারী বৃদ্ধকে প্রকাশ্যে মারধর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপদস্থ করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই মামলাটি দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার বাদী সাজ্জাদ আল ইসলাম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান-২ এলাকার রয়েল ব্লুয়ের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এক বৃদ্ধ পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেখানে টিকটক ভিডিও ধারণ করছিলেন মনিকা কবির। অসাবধানতাবশত বৃদ্ধের ব্যাগের কোণা মনিকার গায়ে লাগলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, মনিকা কবির ওই বৃদ্ধের ওপর চড়াও হন, তাকে লক্ষ্য করে ব্যাগ ছুড়ে মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনাটি সেখানেই শেষ হয়নি; মনিকা কবির ইচ্ছাকৃতভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছড়িয়ে দেন। এর ফলে ভুক্তভোগী ওই বৃদ্ধ সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন ও অপমানিত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী সাজ্জাদ আল ইসলাম আদালতকে জানান, জনসম্মুখে একজন বয়স্ক মানুষের প্রতি এমন ধৃষ্টতা এবং তা প্রচার করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা দণ্ডনীয় অপরাধ। তিনি আসামির বিরুদ্ধে সমন জারি বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা জানিয়েছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পুলিশকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

টিকটক করার সময় অপ্রীতিকর ঘটনা, তদন্তের নির্দেশ আদালতের

পথচারী বৃদ্ধকে মারধর: রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Update Time : ০৮:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬