ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ মার্চ লস অ্যাঞ্জেলসে বসছে ৯৮তম আসর, থাকছেন হলিউড মহাতারকারাও

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া: লস অ্যাঞ্জেলসে বসছে ৯৮তম আসর

বিশ্ব চলচ্চিত্রের সবচাইতে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে এবার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম লিখিয়েছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই সুসংবাদটি নিজেই নিশ্চিত করেছেন বলিউড ও হলিউডের এই দাপুটে অভিনেত্রী। এই অর্জনের মধ্য দিয়ে আবারও বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বসতে যাচ্ছে অস্কারের এই জমকালো আসর। এবারের আসরে প্রিয়াঙ্কার সঙ্গে মঞ্চ শেয়ার করবেন হলিউডের একঝাঁক মহাতারকা। উপস্থাপকদের তালিকায় রয়েছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো বিশ্বখ্যাত নামগুলো।

বিশেষ করে ‘আয়রন ম্যান’ খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোকে দীর্ঘ সময় পর একসঙ্গে মঞ্চে দেখা যাবে, যা মার্ভেল ভক্তদের জন্য বড় এক চমক হিসেবে কাজ করবে।

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। উল্লেখ্য, বিশ্বমঞ্চে উপস্থাপনা প্রিয়াঙ্কার জন্য নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার হাতে তুলে দিয়ে তিনি তার আন্তর্জাতিক ইমেজের জানান দিয়েছিলেন। এর আগে ৯৫তম অস্কারে ভারতের হয়ে উপস্থাপনা করেছিলেন দীপিকা পাড়ুকোন, যেখানে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন।

৯৮তম অস্কার আসরটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন। এবারের আসরে ১৬টি মনোনয়ন নিয়ে প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি।

এছাড়া সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকাদের মধ্যে। বিশ্ব চলচ্চিত্রের এই মহারণে প্রিয়াঙ্কার উপস্থিতি দক্ষিণ এশীয় দর্শকদের জন্য বাড়তি উন্মাদনা তৈরি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

১৫ মার্চ লস অ্যাঞ্জেলসে বসছে ৯৮তম আসর, থাকছেন হলিউড মহাতারকারাও

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া: লস অ্যাঞ্জেলসে বসছে ৯৮তম আসর

Update Time : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬