ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সনি লিভ-এ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ, জিম্মি রায় চরিত্রে ধরা দেবেন ঢাকাই নায়ক

বলিউড সিরিজে শুভর রাজকীয় লুক: ‘জাজ সিটি’ দিয়ে নতুন মিশন

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবার পা রাখলেন বলিউডের দুনিয়ায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল আলোচিত ভারতীয় ওয়েব সিরিজ ‘জাজ সিটি’

সত্তর দশকের উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শুভর উপস্থিতি ভক্তদের মাঝে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

সম্প্রতি কলকাতায় সিরিজটির এক জমকালো প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন আরিফিন শুভ। সেখানে তাকে দেখা গেছে একদমই নতুন এবং আধুনিক লুকে। গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং স্টাইলিশ সানগ্লাসে শুভর আত্মবিশ্বাসী উপস্থিতি উপস্থিত সবার নজর কেড়েছে। অনুষ্ঠানের সেই মুহূর্তের একগুচ্ছ ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “লেস পারফেকশন, মোর অথেন্টিসিটি” (কম নিখুঁত, বেশি খাঁটি)। তার এই লুক এবং দর্শন ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

‘জাজ সিটি’ সিরিজে আরিফিন শুভ ‘জিমি রায়’ নামক একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার মেধাবী অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সিরিজের প্রেক্ষাপট সাজানো হয়েছে সত্তর দশকের কোলকাতাকে কেন্দ্র করে।

প্রকাশিত পোস্টার এবং শুভর রেট্রো লুকে আভিজাত্য ও গাম্ভীর্যের এক রহস্যময় সংমিশ্রণ দেখা গেছে, যা দর্শকদের মাঝে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় এই সিরিজের মাধ্যমে বলিউডের বিশাল পরিমণ্ডলে শুভ নিজের শক্ত অবস্থান তৈরি করবেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন।

সিরিজটির গল্পে প্রেম, সংগীত এবং সে সময়ের রাজনৈতিক ও সামাজিক সংঘাতের এক নিখুঁত বুনন রয়েছে। ঢাকাই সিনেমার এই সুঠাম দেহের নায়ক এর আগে ঐতিহাসিক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ালেও, ‘জাজ সিটি’-তে তার ‘জিমি রায়’ চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার হতে যাচ্ছে। আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ দর্শকরা উপভোগ করতে পারবেন আরিফিন শুভর এই নতুন মিশন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সনি লিভ-এ মুক্তি পাচ্ছে ১৯ মার্চ, জিম্মি রায় চরিত্রে ধরা দেবেন ঢাকাই নায়ক

বলিউড সিরিজে শুভর রাজকীয় লুক: ‘জাজ সিটি’ দিয়ে নতুন মিশন

Update Time : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬