ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কান থেকে ওটিটি—অনুরাগ কশ্যপের ফ্রেমে অন্য এক সানিকে দেখল দর্শক।

‘কেনেডি’র চার্লি হয়ে সানি লিওনির বাজিমাত; ওটিটিতে নতুন চমক

সানি লিওনি | ইনস্টাগ্রাম

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কশ্যপের থ্রিলার ঘরানার সিনেমা ‘কেনেডি’।

এই ছবিতে ‘চার্লি’ চরিত্রে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছেন সানি লিওনি। তিন বছর পর পর্দায় ফিরে এমন একটি জটিল ও রহস্যময় চরিত্রে নিজেকে মেলে ধরায় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছেন তিনি।

সানি লিওনি তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, অনুরাগ কশ্যপের মতো বিশ্বমানের নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাওয়াটা তাঁর কাছে ছিল স্বপ্নের মতো। তিনি বলেন, “সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক রাজনীতি থাকে, শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যায়। তাই প্রথম শট দেওয়ার আগ পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি এই সিনেমার অংশ হতে যাচ্ছি।” অনুরাগের কাজের ধরণ প্রসঙ্গে তিনি জানান, অনুরাগ সেটে খুব বেশি কঠোর নন, তবে তিনি চান অভিনয়শিল্পী যেন নিজের কাজ নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে আসেন।

‘কেনেডি’ সিনেমায় সানি লিওনি। আইএমডিবি

‘চার্লি’ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার রহস্যময় ও অদ্ভুত হাসি। এই হাসিকে নিখুঁত করতে সানি লিফটে, বিমানবন্দরে এমনকি জনসমক্ষেও ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন। তিনি বলেন, “আশপাশের মানুষ আমাকে পাগল ভাবত, কিন্তু চরিত্রটিকে নিজের ভেতরে ধারণ করতে এটা জরুরি ছিল।”

২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিং’ বিভাগে প্রিমিয়ার হওয়ার পর থেকেই ছবিটি আলোচনায় ছিল। এরপর সিডনি, লন্ডন, বুসান ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ছবিটি কুড়িয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ভারতে মুক্তি পেতে কিছুটা বিলম্ব হলেও সানি একে ইতিবাচকভাবেই দেখছেন। তাঁর মতে, প্রতিটি ছবির একটি নিজস্ব সময় থাকে।

‘কেনেডি’ সিনেমার পোস্টার। আইএমডিবি

নিজের দীর্ঘ ও কণ্টকাকীর্ণ ক্যারিয়ারের দিকে ফিরে তাকিয়ে সানি তরুণদের উদ্দেশে বলেন, “জীবনে কিছুই সহজে পাইনি, প্রতিটি ধাপের জন্য লড়তে হয়েছে। একটি দরজা বন্ধ হলে অন্যটি খোলার চেষ্টা করেছি বলেই আজ আমি এখানে।” ওটিটিতে মুক্তির পর দর্শকদের ইতিবাচক রিভিউ সানিকে নতুন করে অনুপ্রাণিত করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

কান থেকে ওটিটি—অনুরাগ কশ্যপের ফ্রেমে অন্য এক সানিকে দেখল দর্শক।

‘কেনেডি’র চার্লি হয়ে সানি লিওনির বাজিমাত; ওটিটিতে নতুন চমক

Update Time : ১০:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬