ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিমানবন্দরে কাস্টমসে হেনস্তা; মুচলেকা দিয়ে মুক্তি পেলেন অভিনেত্রী

বিমানবন্দরে ১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন

ব্যাংকক থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস তল্লাশিতে বড় ধরনের বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ১৭ আগস্ট থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর তাঁর লাগেজ থেকে ১৪ বোতল বিদেশি মদ বা অ্যালকোহল জব্দ করা হয়েছে। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্তের নামও আলোচনায় এসেছে। তাঁরা বিএস২১৮ ফ্লাইটে ঢাকা অবতরণ করে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহের তালিকায় পড়েন।

কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, যথাযথ অনুমোদন বা পারমিট ছাড়া বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রীর জন্য অ্যালকোহল বহন করা দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্ট সূত্র মতে, সাধারণত এ ধরনের অবৈধ আমদানির ক্ষেত্রে যাত্রীকে আটক করে আইনি প্রক্রিয়া অনুসরণ করার কথা থাকলেও, মেহজাবীন ও তাঁর সঙ্গীদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা নমনীয়ভাবে দেখা হয়েছে। মামলার পরিবর্তে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যগুলো জব্দ করে একটিআটক তালিকাবা ডিএম (Detention Memo) তৈরি করে এবং পরে মুচলেকার ভিত্তিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। জব্দ তালিকায় এয়ারপোর্ট রেভিনিউ অফিসার মো. মোতাকাব্বির আলীর স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় বিমানবন্দরে উপস্থিত থাকা দুইজন প্রটোকল কর্মকর্তার কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়েছে। তাঁরা লিখিতভাবে জানিয়েছেন যে, ডিরেক্টর২ এর নির্দেশে তাঁরা প্রটোকল দিতে গিয়েছিলেন, তবে জব্দকৃত মদের সাথে তাঁদের কোনো সম্পর্ক নেই। এদিকে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে মেহজাবীন ব্যক্তিগত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

বিমানবন্দরে কাস্টমসে হেনস্তা; মুচলেকা দিয়ে মুক্তি পেলেন অভিনেত্রী

বিমানবন্দরে ১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন

Update Time : ১১:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬