ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আত্মসমর্পণের পর ৩ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর

বিস্ফোরক মামলায় সাবেক আ.লীগের উপজেলা চেয়ারম্যানসহ ৩ নেতা কারাগারে

জুলাই আন্দোলনের সময় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় সাবেক এক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জামালপুর আইন কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সালাম। তার সঙ্গে আত্মগোপনে ছিলেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কায়সার মাহমুদ রানা। দেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বিবেচনায় আজ তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন নামঞ্জুর করেন।

বিকেলের দিকে কড়া পুলিশি পাহারায় তাদের জামালপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিস্ফোরক ব্যবহারের অভিযোগে স্থানীয় থানায় এসব নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তারা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলেন। এই ঘটনার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণের পর ৩ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর

বিস্ফোরক মামলায় সাবেক আ.লীগের উপজেলা চেয়ারম্যানসহ ৩ নেতা কারাগারে

Update Time : ১০:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬