ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাবেক উপদেষ্টাকে ‘মববাজ’ আখ্যা জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তির, হট্টগোল

‘বন্যার টাকা কই’―জুলাইযোদ্ধা পরিচয়ে তোপে আসিফ মাহমুদ

সংগৃহীত ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংবাদ সম্মেলনে এক নজিরবিহীন হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে এনসিপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক ব্যক্তি আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব চেয়ে সরব হন। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া ওই ব্যক্তি সাবেক এই উপদেষ্টাকে ‘সন্ত্রাস’ ও ‘মববাজ’ বলে আখ্যায়িত করেন।

বিকেলে পবিত্র ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা উপলক্ষে এনসিপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আসিফ মাহমুদ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনে থাকা এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে বন্যার ফান্ডের টাকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উচ্চস্বরে জানতে চান, “আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়?”

প্রশ্নকারী ব্যক্তির এই আকস্মিক অবস্থানে সংবাদ সম্মেলনস্থলে চরম উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। উপস্থিত সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে জুলাই গণঅভ্যুত্থানের একজন ‘যোদ্ধা’ হিসেবে দাবি করেন। হট্টগোলের মধ্যেই তিনি অভিযোগ করে বলেন, “জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেননি আসিফ মাহমুদ। অথচ তিনি কোটি টাকার গাড়িতে চড়েন। এই টাকা কই থেকে আসে? বন্যার টাকা কোথায় গেছে, সেটি কি আমি জানতে চাইতে পারি না?”

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ ব্যক্তির প্রশ্নের বিপরীতে আসিফ মাহমুদ কোনো তাৎক্ষণিক জবাব দেননি। অনুষ্ঠানস্থলে উপস্থিত এনসিপি কর্মী ও সমর্থকদের মধ্যে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা তৈরি হয়। তবে ওই ব্যক্তি তার দাবিতে অনড় থেকে আসিফ মাহমুদকে ‘মববাজ’ বলে সম্বোধন করতে থাকেন।

এদিকে, হট্টগোলের আগে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী ‘ঈদ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে এনসিপি। আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন একটি ঐতিহ্যবাহী বর্ণাঢ্য মিছিল বের করা হবে। এই উৎসব সফল করতে একটি বাস্তবায়ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে সর্বসাধারণের আর্থিক সহায়তা এবং তরুণদের স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সাবেক উপদেষ্টাকে ‘মববাজ’ আখ্যা জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তির, হট্টগোল

‘বন্যার টাকা কই’―জুলাইযোদ্ধা পরিচয়ে তোপে আসিফ মাহমুদ

Update Time : ০৭:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬