ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার

ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ Time View

ছবি: কালের কণ্ঠ

বিগত ১৭ বছরের গুম, খুন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যায় জেল-জুলুমের সঙ্গে জড়িত অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৭ বছর ধরে যারা দেশের মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-খুনের রাজনীতির চর্চা করেছে, তাদের চক্রান্ত এখনও থেমে নেই। এসব চক্রের কেউ কেউ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে বিদেশে পালিয়ে গেছে, আবার কেউ কেউ দেশে অবস্থান করে নানা হুমকি-ধমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক প্রক্রিয়া ও দেশের স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের গণবিরোধী শক্তির হাত থেকে দেশকে চিরতরে মুক্ত করতে দেশপ্রেমিক সব রাজনৈতিক দলের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধান তারেক রহমান অতীতের সকল রেকর্ড ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে নতুন করে ঘুরে দাঁড় করানোর নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটি সম্পূর্ণ বিধ্বস্ত রাষ্ট্রযন্ত্রকে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।

সরকারের ইতিবাচক পদক্ষেপ ও সফলতার চিত্র তুলে ধরে দুলু দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে পূর্ণাঙ্গ আইনের শাসন ও সমতা প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেও কোনো ধরনের বাড়তি প্রটোল গ্রহণ না করে অতি সাধারণ মানুষের কাতারে এসে নিয়মভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সরকারের বিগত ছয় মাসের মেয়াদে দেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক নির্যাতন কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের একটি ঘটনাও ঘটেনি। এছাড়া বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অচিরেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহমুদা হাবীবা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রমেশ দত্তসহ ফোরামের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার

ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Update Time : ০৫:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬