ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইসরায়েলি পণ্য বর্জনের ডাক; ওআইসি-জাতিসংঘকে চরম হুঁশিয়ারি।

খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিশাল বিক্ষোভ

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ মার্চ, ২০২৬) বেলা তিনটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি।

বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “ইরানের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে দীর্ঘদিনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এটি কেবল ইরান বা মুসলমানদের ওপর নয়, বরং বিশ্বজুড়ে গণতান্ত্রিক সরকার ও মানবতার বিরুদ্ধে এক সরাসরি আঘাত।” তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আরও বলেন, ওআইসি এবং জাতিসংঘ তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে কার্যকর ভূমিকা না নিলে বিশ্ববাসী এই সংস্থাগুলোকে প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়াও তিনি ইসরায়েলি পণ্য বর্জন এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

একই সমাবেশ থেকে চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন এটিএম আজহার। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করুন। রাজপথে নামতে আমাদের বাধ্য করবেন না; রাজপথে নামলে আপনারা নিস্তার পাবেন না।

” সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন ও কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ইসরায়েলি পণ্য বর্জনের ডাক; ওআইসি-জাতিসংঘকে চরম হুঁশিয়ারি।

খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিশাল বিক্ষোভ

Update Time : ০৫:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬