ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিস্ময়বালক সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ কার্লোস ব্রাথওয়েট

৩৭ বছর বয়সেও যা পারিনি ১৫ বছরের বৈভব তা করছে

সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ ব্রাথওয়েট। সংগৃহীত ছবি

আইপিএলের মঞ্চে ‘বিস্ময়বালক’ হিসেবে নিজের আগমনী বার্তা আগেই দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে এবারের আসরে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, তাতে ক্রিকেট বিশ্ব রীতিমতো স্তম্ভিত। ১৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের ব্যাটিং ঝড়ে কুপোকাত তাবড় তাবড় বোলাররা। মাঠের চারদিকে তার স্ট্রোকের ফুলঝুরি দেখে ক্রিকেটবোদ্ধাদের চোখ এখন কপালে।

ব্রাথওয়েটের অকপট স্বীকারোক্তি

বৈভবের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি আচ্ছন্ন হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা কার্লোস ব্রাথওয়েট। চার ছক্কায় গ্যালারি মাতানো এই মারকুটে ব্যাটার বৈভবের খেলা দেখে এতটাই মুগ্ধ যে, নিজের ১৫ বছর বয়সের সঙ্গে বৈভবের তুলনা করতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমআউট’ শোতে ব্রাথওয়েট রসিকতা ও বিস্ময় মিশিয়ে বলেন, “তাকে দেখে নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে হচ্ছে। কারণ, ১৫ বছর বয়সে সে যা করছে, তা ৩৭ বছর বয়সে এসেও আমি পারিনি। আমার যখন ১৫ বছর বয়স ছিল, তখন বাবা-মার কাছে বকা খেতাম। আর সে এই বয়সে বুমরাহর মতো বিশ্বসেরা বোলারদের শাসন করছে!”

আইপিএল ও বৈভবের লেগ্যাসি

ব্রাথওয়েটের মতে, বৈভবের মতো প্রতিভাকে তুলে আনাই আইপিএলের সার্থকতা। তিনি মনে করেন, আইপিএল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিপুল অর্থের বিনিয়োগ থাকলে এই ধরণের বিস্ময়বালকদের খুঁজে বের করা সম্ভব। ব্রাথওয়েট বলেন, “আর্থিক পুরস্কারের পাশাপাশি সে নিজের একটি লেগ্যাসি বা উত্তরাধিকার তৈরি করেছে। এখন পুরো বিশ্ব তার পায়ের নিচে। আইপিএল তাকে সেই সুযোগ করে দিয়েছে। সে একজন সত্যিকারের বিস্ময়বালক, যা শব্দ দিয়ে বর্ণনা করা কঠিন।”

পরিসংখ্যানে সূর্যবংশীর তান্ডব

মাঠে নামলেই প্রথম বল থেকে বোলারদের ওপর চড়াও হওয়াটা বৈভবের মজ্জাগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এবারের আসরে এখন পর্যন্ত ৮ ইনিংসে ৩৫৭ রান সংগ্রহ করেছেন তিনি। তার ব্যাটিংয়ের সবচেয়ে ভয়ংকর দিক হলো স্ট্রাইকরেট—২৩৪.৮৬! এই তালিকায় তিনি এখন অভিষেক শর্মার ঠিক পেছনেই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। বৈভবের ঝুলিতে জমা হয়েছে ২টি ঝকঝকে হাফ-সেঞ্চুরি এবং ১টি চোখধাঁধানো সেঞ্চুরি। গতকাল মাত্র ৩৬ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্ব ক্রিকেটের পরবর্তী ধ্রুবতারা হতে আসছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

বিস্ময়বালক সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ কার্লোস ব্রাথওয়েট

৩৭ বছর বয়সেও যা পারিনি ১৫ বছরের বৈভব তা করছে

Update Time : ০৪:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬