ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে গ্লাসগো মুগাফিয়ান্সের মালিকানা কিনলেন গেইল

ইউরোপীয় লিগে দল কিনলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল

ইউরোপের ফ্র্যাঞ্চাইজি লিগের দলের মালিকানা কিনেছেন গেইল। ছবি : সংগৃহীত

মাঠের ক্রিকেটে বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে অসংখ্যবার সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। ব্যাট হাতে তার দানবীয় ব্যাটিং গ্যালারিতে উন্মাদনা ছড়িয়েছে দুই দশকেরও বেশি সময় ধরে। তবে এবার আর ব্যাটার হিসেবে নয়, বরং একদম ভিন্ন এক পরিচয়ে আলোচনায় এলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল।

ক্রিকেট থেকে ব্যাট-বল তুলে রাখলেও মাঠের সঙ্গ ছাড়ছেন না এই কিংবদন্তি; এবার তিনি আত্মপ্রকাশ করলেন একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে।

আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) অন্যতম শক্তিশালী দল গ্লাসগো মুগাফিয়ান্সের মালিকানা কিনেছেন এই সাবেক ক্যারিবিয়ান ওপেনার। এই যাত্রায় গেইল একা নন, তার ব্যবসায়িক অংশীদার হিসেবে থাকছে ভারতের বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ‘মুগাফি গ্রুপ’।

মূলত এই প্রতিষ্ঠানের নামানুসারেই দলটির নামকরণ করা হয়েছে গ্লাসগো মুগাফিয়ান্স। ৪৬ বছর বয়সী এই তারকা ক্রিকেটার নিজের নতুন এই ভূমিকা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে গেইল জানান, ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়া তার জীবনের এক নতুন অধ্যায় এবং এই চ্যালেঞ্জ নিতে তিনি মুখিয়ে আছেন।

মজার ব্যাপার হলো, গ্লাসগোর এই মালিকানা প্রথমে রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কেনার কথা ছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দ্রাবিড়-অশ্বিন জুটি এখন ডাবলিন ভিত্তিক একটি দল কেনার দিকে মনোযোগ দিচ্ছে। তাদের সেই খালি করা জায়গাতেই সুযোগ বুঝে মালিকানায় নাম লেখালেন গেইল।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ আয়োজনে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এই ইটিপিএল। তিন দেশের মোট ছয়টি শহরকে কেন্দ্র করে লড়বে ছয়টি দল। সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৮৩ ম্যাচ খেলা গেইল এখন গ্লাসগোর ডাগআউটে মালিক হিসেবে কতটা সফল হন, তা দেখতেই অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে গ্লাসগো মুগাফিয়ান্সের মালিকানা কিনলেন গেইল

ইউরোপীয় লিগে দল কিনলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল

Update Time : ০৫:২৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬