ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আপাতত শুধুই খেলা এবং শেষে দেশের সেবা চান তিনি

লাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চাই : সাকিব

সংগৃহীত ছবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও খবরের শিরোনামে, তবে এবার মাঠের পারফরম্যান্স নয় বরং তার ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনীতি নিয়ে।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশজুড়ে যে আলোচনার সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সোমবার (৬ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে সাকিব স্পষ্ট জানিয়েছেন, আপাতত তার একমাত্র লক্ষ্য এবং মনোযোগের কেন্দ্রবিন্দু শুধুই ক্রিকেট।

সাকিব তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে যা তিনি স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরতে চান। ক্যারিয়ারের এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে চান।

সাকিবের ভাষায়, “আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।” তিনি আরও জানান, সুযোগ পেলে দেশকে কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়াই এখন তার প্রধান ব্রত।

রাজনীতি প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে তিনি মনে করেন, ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর দেশের সেবা করার অনেক পথ খোলা আছে। তিনি বলেন, “দেশের উন্নয়নে অবদান রাখতে চাই, তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়।

রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।” সাকিবের এই ভারসাম্যপূর্ণ বক্তব্য ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা আশা করছেন, মাঠের বাইরে যাই ঘটুক না কেন, বিদায় বেলায় প্রিয় ক্রিকেটারকে স্বরুপেই দেখতে পাবেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ স্বপ্নে নেইমারের শেষ বাজি, পুনরায় অস্ত্রোপচার

আপাতত শুধুই খেলা এবং শেষে দেশের সেবা চান তিনি

লাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চাই : সাকিব

Update Time : ১১:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬