ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কারের ধাক্কা; নিহত ৩

চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে একই পরিবারের তিন প্রজন্মের মৃত্যু

ছবি : সংগৃহীত

যশোরমাগুরা মহাসড়কে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশের বটগাছে ধাক্কা খেলে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার, তাঁর ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি এবং জনির মাত্র চার বছর বয়সী শিশুকন্যা সেহেরিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় এক আত্মীয়ের বাড়ি থেকে ব্যক্তিগত প্রাইভেটকারে করে মণিরামপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে যশোরমাগুরা সড়কের গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বিশাল বটগাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাত ৩টা ১৫ মিনিটের দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাস্তার ডান পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেটকারটি আটকে আছে। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

একই পরিবারের তিন প্রজন্মের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে ফাতেহাবাদ গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে একই পরিবারের তিন প্রজন্মের মৃত্যু

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে কারের ধাক্কা; নিহত ৩

চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে একই পরিবারের তিন প্রজন্মের মৃত্যু

Update Time : ১১:১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬