ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বাছাইপর্ব ছাড়াই অস্ট্রেলিয়ার টিকিট পেল টাইগাররা

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল

চলমান টিটোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও আগামী ২০২৮ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ কোয়ালিফিকেশন নিয়ম অনুযায়ী, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পাচ্ছে টাইগাররা। আইসিসির অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলা ৮টি দলের সাথে স্বাগতিক দেশ এবং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো সরাসরি পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেওয়া ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান ইতোমধ্যেই ২০২৮ সালের টিকিট নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড এবারের আসরে সুপার এইটে ওঠায় এবং একইসাথে পরবর্তী বিশ্বকাপের সহস্বাগতিক হওয়ায় র‍্যাঙ্কিং থেকে অতিরিক্ত একটি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

আইসিসি জানিয়েছে, ২০২৮ বিশ্বকাপের জন্য আগামী ৯ মার্চ পর্যন্ত দলগুলোর টিটোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ১০ম, ১১তম ও ১২তম অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। যেহেতু ৯ মার্চের আগে এই তিন দেশের কোনো আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফলে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে।

এই ঘোষণার ফলে বাছাইপর্ব খেলার দুশ্চিন্তা থেকে মুক্তি পেল বাংলাদেশ। টাইগার সমর্থকদের জন্য এটি স্বস্তির খবর, কারণ বৈশ্বিক এই টুর্নামেন্টে সরাসরি খেলা নিশ্চিত হওয়ায় এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বিসিবি। ২০২৮ সালের এই আসরটি যৌথভাবে আয়োজন করবে বর্তমান ক্রিকেটের অন্যতম দুই শক্তিশালী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

বাছাইপর্ব ছাড়াই অস্ট্রেলিয়ার টিকিট পেল টাইগাররা

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল

Update Time : ১০:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬