ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সাকিব আল হাসানকে দলে ফেরাতে জোর চেষ্টা বিসিবির

সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক ফারুক

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নিতে না পারার নেপথ্যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই দায়ী ছিল বলে পুনরায় মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তিনি স্পষ্ট করে জানান যে, এই ধরনের বড় আসরে অংশগ্রহণ বা বর্জনের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সাধারণ ক্রিকেটার কিংবা বিসিবি কর্মকর্তাদের হাতে নেই। এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত ছিল।

সরকারের পরিবর্তনের পর বোর্ডের আমূল পরিবর্তনের গুঞ্জন উঠলেও ফারুক আহমেদ মনে করেন, হুট করে কোনো বড় পরিবর্তন আসা সম্ভব নয়। তবে নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী সবদিক বিবেচনা করে এবং পরিস্থিতি বুঝে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট বোর্ডের অবস্থানও পরিষ্কার করেছেন ফারুক আহমেদ। তিনি জানান, বিসিবি সবসময়ই সাকিবকে দলের সঙ্গে চায়। অতীতে বিভিন্ন আইনি ও ব্যক্তিগত জটিলতার কারণে তা সম্ভব না হলেও, বর্তমানে তাঁকে জাতীয় দলে ফেরানোর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সাকিব যাতে দেশে ফিরে স্বাচ্ছন্দ্যে ম্যাচ খেলতে পারেন, বিসিবি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তবে প্রক্রিয়াটি আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে কিছুটা দীর্ঘ হতে পারে বলে তিনি সর্তক করেন। ফারুক আহমেদের ভাষায়, “সাকিবকে ফেরানোর চেষ্টা চলছে, তবে কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

সাকিব আল হাসানকে দলে ফেরাতে জোর চেষ্টা বিসিবির

সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক ফারুক

Update Time : ১০:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬