ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাবেক এমডি সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই প্রকৌশলী

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী রমানাথ পূজারী। তিনি বিদায়ী এমডি প্রকৌশলী সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম (এইচআরপিআর) আনোয়ারুল আজিম সংবাদমাধ্যমকে তাঁর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী রমানাথ পূজারী এই গুরুত্বপূর্ণ পদে আসার আগে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সেই সময়কালে প্ল্যান্ট পরিচালনা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি এবং পরিবেশগত নীতিমালা পরিপালনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে টাউনশিপ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়নমূলক কাজেও তাঁর বিশেষ অবদান রয়েছে।

বিদ্যুৎ খাতে দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্মগ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং গুরগাঁও থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ভারতের আইআইএম (আহমেদাবাদ) ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে কর্মজীবন শুরু করা এই অভিজ্ঞ ব্যক্তিত্ব এর আগে ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপাত পাওয়ার স্টেশনের প্রধান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সাবেক এমডি সঙ্গীতা কৌশিকের স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই প্রকৌশলী

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী

Update Time : ১১:১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬