ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
৫ জন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত

মাধবদীতে বাবাকে জিম্মি করে কিশোরীকে তুলে নিয়ে হত্যা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ Time View

নরসিংদীর মাধবদীতে বাবার সামনে থেকে এক কিশোরীকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে একদল যুবক বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় এবং পরদিন বৃহস্পতিবার সকালে একটি ফসলি জমি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন তথ্য ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূল হোতা বা প্রধান অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, “মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় অভিযান কিছুটা প্রলম্বিত হচ্ছে, তবে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

এদিকে, চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন এবং বিচারের আশ্বাস দেন। ডিআইজি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে ৪ জনকে সরাসরি ধর্ষক হিসেবে এবং ৫ জনকে সালিশকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। পলাতক বাকি ৪ আসামিকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

৫ জন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত

মাধবদীতে বাবাকে জিম্মি করে কিশোরীকে তুলে নিয়ে হত্যা

Update Time : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬