ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
১১৪ রানে ৭ উইকেট পতনের পর অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো; এক ওভারে ২৪ রান নিয়ে জয় ছিনিয়ে নিলেন ফাহিম আশরাফ

ফাহিম-ঝড়ে পাকিস্তানের অবিশ্বাস্য জয়: ডাচদের কাঁদিয়ে বিশ্বকাপ শুরু করল পাকিস্তান

টিটোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ক্রিকেট বিশ্বের চিরচেনা সেইআনপ্রেডিক্টেবলরূপ দেখাল পাকিস্তান। নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের আশা প্রায় ফিকে হয়ে গিয়েছিল পাকিস্তানের। ১১৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে এক ওভারেই ২৪ রান নিয়ে উদ্ধার করেন ফাহিম আশরাফ। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় দিয়ে শুভ সূচনা করল সালমান আলী আগার শিষ্যরা।

টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চাপে রাখেন পাকিস্তানি বোলাররা। ডাচদের হয়ে মাইকেল লেভিট ১৫ বলে ২৪ রানের ঝড়ো সূচনা করলেও অন্য প্রান্তের ব্যাটাররা তাকে সঙ্গ দিতে পারেননি। কলিন অ্যাকারম্যান ও বাস ডি লিডি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষ দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ২৯ বলে ৩৭ রানের ইনিংসের ওপর ভর করে ডাচরা ১৯.৫ ওভারে ১৪৭ রান তুলতে সক্ষম হয়। পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল রাজকীয়। সাহিবজাদা ফারহান (৪৭) ও সাইম আইয়ুব পাওয়ারপ্লেতে ম্যাচ প্রায় নিজেদের কব্জায় নিয়ে নেন। কিন্তু এরপরই নাটকীয়তার শুরু। মিডল অর্ডারের ব্যাটারদের যাওয়াআসার মিছিলে মুহূর্তেই স্কোরবোর্ড ১১৪/৭ হয়ে যায়। যখন সব আশা শেষ বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ। মাত্র ১১ বলে ২৯ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলেন তিনি। ৩টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ম্যাচের মোড় ঘুরিয়ে ১৯.৩ ওভারেই জয় নিশ্চিত করেন ফাহিম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

১১৪ রানে ৭ উইকেট পতনের পর অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো; এক ওভারে ২৪ রান নিয়ে জয় ছিনিয়ে নিলেন ফাহিম আশরাফ

ফাহিম-ঝড়ে পাকিস্তানের অবিশ্বাস্য জয়: ডাচদের কাঁদিয়ে বিশ্বকাপ শুরু করল পাকিস্তান

Update Time : ১০:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬