ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নিজেকে নির্দোষ দাবি করলেন পলক; পলাতক জয়ের বিরুদ্ধেও বিচার শুরু

জুলাই গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

আদালত আদেশে বলেছেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর্যাপ্ত কারণ ও তথ্য-প্রমাণ রয়েছে। শুনানিকালে কারাগারে থাকা জুনাইদ আহ্‌মেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পলক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।” অন্যদিকে, এই মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ও পরিকল্পনায় জুনাইদ আহ্‌মেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেন, যার ফলে ১৫ জুলাই থেকে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা শুরু হয়। দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে বাড্ডা, রামপুরা, খিলগাঁও এবং উত্তরা এলাকায় শিশু জাবির ইব্রাহীমসহ বহু মানুষকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, আসামিদের নির্দেশ ও উসকানিতেই সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা ১ হাজার ৪০০ জনের বেশি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজেকে নির্দোষ দাবি করলেন পলক; পলাতক জয়ের বিরুদ্ধেও বিচার শুরু

জুলাই গণহত্যা: জয় ও পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

Update Time : ০৯:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬