ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এনবিআর-এর মূসক সমন্বয়ে সিলিন্ডারপ্রতি ১৫ টাকা কমলো

চলতি মাসে দ্বিতীয় দফায় কমলো এলপিজির দাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন শুল্ক কাঠামোর প্রেক্ষাপটে চলতি ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকেই এই নতুন মূল্য কার্যকর হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপ করার ফলে মূল্যের এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১৩৪১ টাকা, যা আগে ছিল ১৩৫৬ টাকা। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে দাম কমেছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসেরও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ১৪ পয়সা থেকে ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, মাসের শুরুতে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, এনবিআর-এর এসআরও অনুযায়ী শুল্কের এই পরিবর্তনের প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতেই এই দ্রুত সিদ্ধান্ত। ভোক্তা পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে আজ সন্ধ্যা থেকেই সারা দেশে নতুন এই মূল্য কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

এনবিআর-এর মূসক সমন্বয়ে সিলিন্ডারপ্রতি ১৫ টাকা কমলো

চলতি মাসে দ্বিতীয় দফায় কমলো এলপিজির দাম

Update Time : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬