ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সিন্দুক ভেঙে নগদ টাকা ও রুপাসহ সিসিটিভি ফুটেজ নিয়ে চম্পট

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ৭৫ ভরি স্বর্ণ লুট

রাজধানীর খিলগাঁওয়ে একটি জুয়েলারি দোকানে সিন্দুক ভেঙে প্রায় ৭৫ ভরি স্বর্ণালংকার ও দেড়শ ভরি রুপা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উত্তর গোড়ান টেম্পোস্ট্যান্ড সংলগ্ন ‘আশেকে রাসুল জুয়েলার্স’ নামক প্রতিষ্ঠানে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

চোরচক্র দোকান থেকে নগদ অর্থ লুটের পাশাপাশি প্রমাণের চিহ্ন মুছে ফেলতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংবলিত ডিভাইসটিও (ডিভিআর) নিয়ে গেছে।

দোকান মালিক জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকান খুলতে এসে তিনি শাটার ও ভেতরের সিন্দুক ভাঙা অবস্থায় দেখতে পান। তার দাবি, সিন্দুক ও ক্যাশ কাউন্টার থেকে ৭৫ ভরি সোনা, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খিলগাঁও থানা পুলিশ জানায়, চুরির খবর পাওয়ার পর পরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির ফরেনসিক দলও আলামত সংগ্রহে কাজ করছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

পুলিশ জানায়, অপরাধীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও কারিগরি তদন্ত শুরু হয়েছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

সিন্দুক ভেঙে নগদ টাকা ও রুপাসহ সিসিটিভি ফুটেজ নিয়ে চম্পট

খিলগাঁওয়ে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ৭৫ ভরি স্বর্ণ লুট

Update Time : ০৫:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬