ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাল পবিত্র শবেকদর: দেশজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। মহিমান্বিত এই রজনী উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্য দিয়ে রাত অতিবাহিত করবেন। দিবসটি পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার বায়তুল মোকাররমে আয়োজিত সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, বায়তুল মোকাররমের পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাল পবিত্র শবেকদর: দেশজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি

Update Time : ০৫:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬