ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
৮ ম্যাচে মাত্র ২ উইকেট, দুশ্চিন্তায় মুম্বাই শিবির

আইপিএলের মঞ্চে চূড়া থেকে হঠাৎ পতন বুমরাহর

আইপিএলে কঠিন সময় পার করছেন বুমরাহ। ছবি : ক্রিকইনফো

ক্রিকেট মাঠে যার ইয়র্কার ব্যাটারদের জন্য ছিল এক আতঙ্কের নাম, যার বিষাক্ত বোলিংয়ে অনেকেরই শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামত, সেই জাসপ্রিত বুমরাহ কি তবে ফুরিয়ে যাচ্ছেন? এবারের আইপিএলে তার পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের মনে এখন এই বড় প্রশ্নটিই ঘুরপাক খাচ্ছে।

৩২ বছর বয়সী এই ভারতীয় পেসার যেন রাতারাতি নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, অভিজ্ঞ ব্যাটাররা তো বটেই, সানরাইজার্স হায়দ্রাবাদের সলিল অরোর মতো আনকোরা ব্যাটাররাও অবলীলায় বুমরাহকে তুলোধুনো করছেন।

পরিসংখ্যান বলছে, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা এই পেসার এবারের মৌসুমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দুঃসহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সাধারণত দুই-তিনটি ম্যাচে অফফর্মে থাকার পর বুমরাহ স্বরূপে ফিরবেন এমনটাই প্রত্যাশিত ছিল।

কিন্তু চলতি আসরের ৮টি ম্যাচ পেরিয়ে গেলেও নিজের খোলস ছেড়ে বের হতে পারছেন না তিনি। নিজের প্রধান অস্ত্র যে নিখুঁত ইয়র্কার, তা দিয়েই ব্যাটারদের পরাস্ত করার কথা ছিল তার; কিন্তু এখন উইকেট পাওয়ার জন্য রীতিমতো হাপিত্যেশ করতে হচ্ছে তাকে। মুক্তহস্তে রান বিলিয়েও ঝুড়িতে উইকেট আসছে না।

এবারের আইপিএলে করা বোলারদের পরিসংখ্যান বিশ্লেষণ করলে বুমরাহর এই পতন আরও স্পষ্ট হয়ে ওঠে। আইপিএলের ইতিহাসে এক আসরে কমপক্ষে ২৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে গড় বা অ্যাভারেজের রেকর্ড গড়েছেন তিনি।

এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে ২৬৪ রান খরচ করে বুমরাহ শিকার করেছেন মাত্র ২ উইকেট। অর্থাৎ, একটি উইকেটের জন্য তাকে গড়ে ১৩২ রান খরচ করতে হয়েছে। অথচ পুরো আইপিএল ক্যারিয়ারে ১৫৩ ম্যাচে ১৮৫ উইকেট নেওয়া এই পেসারের গড় ছিল মাত্র ২৩.২২।

২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে এবং বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে বুমরাহর সেই অবিশ্বাস্য বোলিং এখনও ভক্তদের চোখে ভাসছে। মুম্বাই ইন্ডিয়ানসের ৫টি শিরোপা জয়েও তার অবদান ছিল অনবদ্য। অথচ সেই জাদুকরী বোলারই এখন আইপিএলে বিব্রতকর রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। কাইরন পোলার্ড বা মোহিত শর্মার মতো বোলারদের পেছনে ফেলে বাজে পারফরম্যান্সের চূড়ায় এখন তিনি। এই পতন কি সাময়িক, নাকি চূড়া থেকে চিরস্থায়ী পতনের ইঙ্গিত—সেই উত্তর এখন সময়ের হাতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

৮ ম্যাচে মাত্র ২ উইকেট, দুশ্চিন্তায় মুম্বাই শিবির

আইপিএলের মঞ্চে চূড়া থেকে হঠাৎ পতন বুমরাহর

Update Time : ০৮:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬