ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নিরাপত্তা ইস্যুতে অনড় বিসিবি; টাইগারদের ছাড়াই বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ভারতীয় সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এর এক প্রতিবেদনে আজ শনিবার (২৪ জানুয়ারি) এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। মূলত নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বিসিবির অস্বীকৃতি এবং হাইব্রিড মডেলের দাবি আইসিসি নাকচ করে দেওয়ার পর এই কঠোর পদক্ষেপ নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসি যে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের মধ্যেও নিজেদের দাবিতে অনড় ছিল বাংলাদেশ। বিসিবির অনড় অবস্থানের প্রেক্ষাপটে আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা শনিবার সকালে এক চিঠিতে জানিয়ে দেন, বাংলাদেশের দাবিগুলো আইসিসির বর্তমান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। সাম্প্রতিক আইসিসি ইভেন্টগুলোতে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করায় এবং র‍্যাঙ্কিং বিবেচনায় স্কটিশদেরই যোগ্য মনে করেছে আইসিসি।

দল বদলে গেলেও বিশ্বকাপের মূল সূচি ও ভেন্যু অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, বাংলাদেশের জন্য নির্ধারিত সূচিতেই এখন থেকে স্কটল্যান্ড মাঠে নামবে। গত দুই সপ্তাহ ধরে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। আইসিসির ভোটাভুটিতেও বাংলাদেশের দাবি খারিজ হয়ে যায়। এর আগে ২০২১ ও ২০২২ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মতো বড় দলকে হারিয়ে চমক দেখানো স্কটল্যান্ড এখন টাইগারের শূন্যস্থান পূরণ করবে। এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নিরাপত্তা ইস্যুতে কোনো বড় দল বৈশ্বিক আসর থেকে ছিটকে যাওয়ার নজির তৈরি হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

নিরাপত্তা ইস্যুতে অনড় বিসিবি; টাইগারদের ছাড়াই বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড!

Update Time : ০৯:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬