ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বিসিবি; আইসিসির আল্টিমেটামকে ‘শকিং’ আখ্যা বোর্ড প্রধানের

‘বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হলে আইসিসিই বড় কিছু হারাবে’: আমিনুল ইসলাম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকটে আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়। আইসিসির অনড় অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশ যদি বিশ্বকাপ মিস করে, তবে আইসিসি বড় কিছু হারাবে। ২০০ মিলিয়ন মানুষের আবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা ঠিক নয়।”

বিসিবি সভাপতি গত কয়েকদিনের ঘটনার বিবরণ দিয়ে জানান, এই সমস্যার শুরু হয়েছিল আইপিএলের একটি দল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার পর থেকে। তিনি বলেন, “মুস্তাফিজ ইনজুরড ছিলেন না, বিসিবিও এনওসি বাতিল করেনি। তাকে স্রেফ নিরাপত্তার কারণে বাদ দেওয়া হয়েছিল। সেখান থেকেই আমরা উপলব্ধি করি যে নিরাপত্তা একটি বড় ইস্যু।” তিনি আরও মনে করিয়ে দেন যে, এর আগে অন্য দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় নিরাপত্তা ইস্যুতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছিল। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন ‘হাইব্রিড মডেল’ কার্যকর হবে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

আইসিসি সভায় ভোটাভুটির ফলাফল এবং সংস্থাটির কড়া বার্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, “একটি বৈশ্বিক সংস্থা এভাবে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিতে পারে না। আমরা প্রেস রিলিজ দেখিনি, তবে সভায় কিছু শকিং বিষয় ছিল।” তিনি জোর দিয়ে বলেন, ২০২৮ সালে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে, বিভিন্ন দেশ বড় বড় আসর বিড করছে; এমন সময়ে বাংলাদেশের মতো জনবহুল ও ক্রিকেটপ্রিয় দেশকে বাদ দিয়ে টুর্নামেন্ট করাটা স্বাগতিক দেশের ব্যর্থতা হিসেবেই গণ্য হবে। বাংলাদেশ এখনও হাল ছাড়ছে না এবং শ্রীলঙ্কার মাটিতে খেলার দাবিতে লড়াই চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বিসিবি; আইসিসির আল্টিমেটামকে ‘শকিং’ আখ্যা বোর্ড প্রধানের

‘বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ হলে আইসিসিই বড় কিছু হারাবে’: আমিনুল ইসলাম

Update Time : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬