ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মৌচাক-জয়দেবপুর এলাকায় চলন্ত ট্রেনে হামলা, তদন্তে রেলওয়ে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ফেটে গেল ট্রেন পরিচালকের কান!

ছবি: সময়ের কন্ঠস্বর

ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে ট্রেনের পরিচালক (গার্ড) আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা–মৌচাক–জয়দেবপুর রেলপথ অংশ অতিক্রম করার সময় এই বর্বরোচিত ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনটি গাজীপুরের মৌচাক ও জয়দেবপুরের মধ্যবর্তী এলাকা পার হচ্ছিল। এ সময় রেলপথের পাশের ঝোপঝাড় বা দূর থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে একাধিক পাথর নিক্ষেপ করে। ছোঁড়া একটি ভারী পাথর ট্রেন পরিচালক আরিফুল ইসলামের কানে সরাসরি এসে আঘাত করে। পাথরের তীব্র আঘাতে তার কান ফেটে যায় এবং সঙ্গে সঙ্গে প্রচুুর রক্তক্ষরণ হতে থাকে। পরবর্তীতে সহকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দেন।

আহত ট্রেন পরিচালক আরিফুল ইসলাম ঘটনার আকস্মিকতা বর্ণনা করে বলেন, “ট্রেন চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বাইর থেকে ছোঁড়া একটি পাথর সজোড়ে আমার কানের ওপর এসে লাগে। এতে কান ফেটে গিয়ে আমি মারাত্মকভাবে রক্তাক্ত ও আহত হই।”

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তবে কারা এই ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়ার প্রাণঘাতী প্রবণতা বন্ধে এবং জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ রেলকর্মী ও সাধারণ যাত্রীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

মৌচাক-জয়দেবপুর এলাকায় চলন্ত ট্রেনে হামলা, তদন্তে রেলওয়ে

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ফেটে গেল ট্রেন পরিচালকের কান!

Update Time : ০৭:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬