ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নৈতিক স্খলনের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত, স্বস্তি প্রকাশ স্থানীয়দের

এমপি গাজী নজরুল জামায়াত থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

সংগৃহীত ছবি

নারীঘটিত বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবারে দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে তার বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। বিকেলে শ্যামনগর উপজেলা সদরে গাজী নজরুলের উপযুক্ত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। একই সময়ে জেলা ও উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি দেখা গেছে।

একটি নারীর সঙ্গে সংসদ সদস্যের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। শুরুতে জামায়াত নেতাকর্মীরা এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি করলেও, মঙ্গলবার এমপি গাজী নজরুল নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে ঘটনার পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনের দায়ে বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দল থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দল থেকে বহিষ্কারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় জামায়াতকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি মন্তব্য করেন, “শুধু দলীয় বহিষ্কারেই সাধারণ মানুষ সন্তুষ্ট নয়, তাকে সংসদ সদস্য ও সব ধরনের পদ-পদবি থেকেও স্থায়ীভাবে অপসারণ করা উচিত।” অন্যদিকে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “জামায়াতে ইসলামী একটি নীতি ও আদর্শভিত্তিক সংগঠন। সঠিক সিদ্ধান্তে দলের কর্মী-সমর্থকরা বিভ্রান্ত হবেন না। এই ঘটনায় দলের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ন হলেও দলীয় পদক্ষেপের কারণে সেই মর্যাদা পুনরায় ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

নৈতিক স্খলনের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত, স্বস্তি প্রকাশ স্থানীয়দের

এমপি গাজী নজরুল জামায়াত থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

Update Time : ১০:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬