ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান মেজর (অব.) হাফিজের

‘আর্জেন্টিনাই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল’: স্পিকার

সংগৃহীত ছবি

আর্জেন্টিনাই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সর্বাঙ্গীন সাফল্যও কামনা করেছেন তিনি। গত শনিবার (২৩ মে) দুপুরে যশোরের হামিদপুরে ঐতিহ্যবাহী ‘শামস-উল-হুদা ফুটবল একাডেমি’তে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসের উপস্থিতির কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “যখন মিস্টার মার্সেলো এখানে কথা বলতে আসেন, তখন আমি দেখলাম উপস্থিত প্রত্যেকেই তুমুল হাততালি দিচ্ছেন। আর এই স্বতঃস্ফূর্ত হাততালিই প্রমাণ করে যে, আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা এই দলটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”

খেলাধুলার পরিবেশ নিয়ে দুঃখ প্রকাশ করে স্পিকার আরও বলেন, “আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে অবশ্যই রাজনীতিমুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর দেশের পুরো ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে ছিল। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন, আর এখন আসেন শুধু নিতে। ফলে বাংলাদেশে প্রকৃত ক্রীড়ামোদিদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তাদের জায়গা এখন দখল করেছে একশ্রেণীর রাজনীতি ও ব্যবসায়ীরা। এই নেতিবাচক ধারা থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসা উচিত।”

এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে আয়োজিত এই জমকালো উৎসবে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো একাডেমি প্রাঙ্গণ। মাঠের শিশুদের উচ্ছ্বাস দেখে নিজের স্মৃতিকাতরতার কথা তুলে ধরে স্পিকার বলেন, “এখানে এসে ছোট বাচ্চাদের দেখে আমি আমার তারুণ্যের দিনগুলিতে ফিরে গেছি। যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি যশোর সেনানিবাসে থেকে যুদ্ধ করেছিলাম, চাকরির শুরুতে আড়াই বছর এখানে কাটিয়েছি। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও এমন বিশ্বমানের একাডেমি হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”

একাডেমির প্রতিষ্ঠাতা নাসের জাহেদীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি বাংলাদেশে থাকলে আমরা এতদিনে বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতাম। পাকিস্তান ও আর্জেন্টিনা থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানাই। আশা করি, এই উদ্যোগের মাধ্যমে যশোরের পাশাপাশি বাংলাদেশের ফুটবলের মান উন্নত হবে এবং বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল দেশের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, দেশের তৃণমূল বা গ্রাসরুট ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে আর্জেন্টিনা থেকে উন্নত মানের কোচ আনার পরিকল্পনা রয়েছে। এমনকি যেসব ক্ষুদে ফুটবলার ভালো খেলবে, তাদের উন্নত প্রশিক্ষণের জন্য আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও বাফুফে গুরুত্বের সঙ্গে ভাবছে। অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিশুদের আগ্রহ দেখে আশাবাদ ব্যক্ত করেন যে, এখান থেকেই বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা উঠে আসবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান মেজর (অব.) হাফিজের

‘আর্জেন্টিনাই বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল’: স্পিকার

Update Time : ০১:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬