ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে তেহরানের শক্ত অবস্থান ও বাণিজ্যিক তৎপরতা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে ইরানি সুপার ট্যাংকার

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও সামুদ্রিক অবরোধের তোয়াক্কা না করেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে ইরানের বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার)। বুধবার সকালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাভুক্ত একটি ইরানি জাহাজ এই জলপথ ব্যবহার করে দেশটির ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে এই ঘটনাকে ওয়াশিংটনের প্রতি তেহরানের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এই ঘটনার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরানকে দমানোর বা আত্মসমর্পণে বাধ্য করার মার্কিন প্রচেষ্টা কখনোই সফল হবে না। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানিয়েছে, জাহাজটি নির্বিঘ্নে ইরানি জলসীমায় প্রবেশ করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। তবে তাদের ওপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি জলপথে মার্কিন অবরোধের অকার্যকারিতা নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, প্রায় ৮ হাজার কিলোমিটার স্থল ও সমুদ্রসীমা বেষ্টিত একটি দেশের ওপর এ ধরনের অবরোধ কার্যকর করা অসম্ভব।

তিনি মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় এবং আমদানি-রপ্তানি সচল রাখতে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ সহ বিভিন্ন বিকল্প ব্যবস্থাগুলো দ্রুত সক্রিয় করার আহ্বান জানান। মূলত মার্কিন চাপ উপেক্ষা করে ইরান যে তার অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর, এই সুপার ট্যাংকারের চলাচল তারই একটি স্পষ্ট বার্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে তেহরানের শক্ত অবস্থান ও বাণিজ্যিক তৎপরতা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে ইরানি সুপার ট্যাংকার

Update Time : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬