ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
অনুমতি না মেলায় শারজাহ বন্দরে ফেরার নির্দেশ কর্তৃপক্ষের

হরমুজ প্রণালিতে আটকা পড়ল বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

সংগৃহীত ছবি

দীর্ঘ ৪০ দিন যুদ্ধের কবলে আটকে থাকার পর মুক্ত হয়েও বিপত্তি কাটছে না বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র। সৌদি আরবের বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় ৪০ ঘণ্টা পথ পাড়ি দেওয়ার পর আজ শুক্রবার জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়।

কিন্তু পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করার অনুমতি দিচ্ছে না ইরান সরকার। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে জাহাজটির পরবর্তী যাত্রা।

বিএসসি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে নিয়ম অনুযায়ী ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চায় জাহাজটির নাবিকরা। তবে তেহরান সেই আবেদন প্রত্যাখ্যান করে এবং জাহাজটিকে সামনের দিকে অগ্রসর না হয়ে নিরাপদ দূরত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছাকাছি অবস্থানে থাকলেও নিরাপত্তার স্বার্থে বিএসসি কর্তৃপক্ষ সেটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইরান সরকারের নির্ধারিত প্রটোকল মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি। তবে আশা ছাড়ছে না বিএসসি।

বর্তমানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করে অনুমতি আদায়ের জোর তৎপরতা চালানো হচ্ছে। তিনি আরও জানান, জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক বর্তমানে সুরক্ষিত আছেন এবং তাদের জন্য জাহাজে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর মজুদ রয়েছে।

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই রুটটি এখন অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছে। ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরব থেকে যাত্রা শুরু করার পর নির্বিঘ্নে ফিরে আসার কথা থাকলেও নতুন এই জটিলতা দেশের সমুদ্র বাণিজ্য খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএসসি কর্তৃপক্ষ সার্বক্ষণিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং শারজাহ বন্দরে জাহাজটির নোঙর করার প্রক্রিয়া শুরু করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তরমুজের খোসা ও বীজে লুকিয়ে আছে মহৌষধি গুণ

অনুমতি না মেলায় শারজাহ বন্দরে ফেরার নির্দেশ কর্তৃপক্ষের

হরমুজ প্রণালিতে আটকা পড়ল বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

Update Time : ০৬:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬