ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্যক্তিগত ছবি ও তথ্য ফাঁস; সাইবার যুদ্ধে চরম অস্বস্তিতে যুক্তরাষ্ট্র

এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরান

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইএর প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে বড় ধরণের হানা দিয়েছে ইরানি হ্যাকাররা। এই হ্যাকিংয়ের মাধ্যমে তাঁর ব্যক্তিগত জীবনের অসংখ্য ছবি ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়ে সেগুলো প্রকাশ্যে এনেছে হ্যাকার গ্রুপটি। শুক্রবার (২৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং বার্তা সংস্থা রয়টার্স সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, হ্যাকাররা কাশ প্যাটেলের ইমেইল থেকে ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছরের ব্যক্তিগত আর্কাইভের নাগাল পেয়েছে। এর মধ্যে তাঁর ব্যক্তিগত এবং পারিবারিক ছবি, বিভিন্ন ব্যবসায়িক নথিপত্র এবং ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। হ্যাকাররা এসব তথ্যের সত্যতা নিশ্চিতে ইতিমধ্যে ইন্টারনেটে কিছু ছবি ও তথ্য প্রকাশ করতে শুরু করেছে। তবে স্বস্তির বিষয় হলো, প্রাথমিক তদন্তে জানা গেছে যে এফবিআইএর অফিশিয়াল বা রাষ্ট্রীয় কোনো গোপনীয় তথ্য ওই ব্যক্তিগত ইমেইলে ছিল না।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে হ্যাকিং গ্রুপটি এই ঘটনায় জড়িত, তারা চলতি মাসের শুরুর দিকেও যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানে বড় ধরণের সাইবার হামলা চালিয়েছিল। ওই হামলার ফলে দেশটির চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটেছিল। হ্যাকার গ্রুপটি দাবি করেছে যে, ইরানের স্কুলে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিশোধ হিসেবেই তারা একের পর এক মার্কিন লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম সামরিক উত্তেজনার মধ্যেই এই সাইবার হামলা ওয়াশিংটনের জন্য বড় ধরণের নিরাপত্তা ঝুঁকি ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গোয়েন্দা সংস্থার প্রধানের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত না থাকাটা মার্কিন সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। এ বিষয়ে এফবিআই সদর দপ্তর কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পর্দার আড়ালে এই হ্যাকিংয়ের উৎস এবং ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে জোর তৎপরতা শুরু করেছে পেন্টাগন।

সূত্র: সিএনএন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে শাকিবের ‘রকস্টার’ লুকে নেটদুনিয়ায় তোলপাড়

ব্যক্তিগত ছবি ও তথ্য ফাঁস; সাইবার যুদ্ধে চরম অস্বস্তিতে যুক্তরাষ্ট্র

এফবিআই প্রধান কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করল ইরান

Update Time : ০৭:০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬