ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অনুমতি ছাড়া শুটিং করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

মেট্রোরেলে ভিডিও ও কনটেন্ট তৈরিতে কঠোর নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ Time View

রাজধানীর গণপরিবহনের নতুন লাইফলাইন মেট্রোরেল স্টেশন এবং ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে মেট্রোরেল স্টেশন, প্ল্যাটফর্ম, কনকোর্স হল, প্রবেশ ও বহির্গমন পথ এবং ট্রেনের অভ্যন্তরে আগাম অনুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ বা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য শর্ট ভিডিও (রিলস), লাইভ স্ট্রিমিং এবং বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে সব ধরনের ফটোগ্রাফি ও শুটিং এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতায়াতে বিঘ্ন সৃষ্টি রোধ করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা এই নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো শুটিং বা ফটোগ্রাফি করতে হলে ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩’ অনুসরণ করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে কর্তৃপক্ষের কাছ থেকে আগেভাগেই লিখিত অনুমতি সংগ্রহ করতে হবে। মূলত মেট্রোরেল চত্বরে শৃঙ্খলারক্ষা এবং সাধারণ যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখতেই ডিএমটিসিএল এই কড়াকড়ি আরোপ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

অনুমতি ছাড়া শুটিং করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

মেট্রোরেলে ভিডিও ও কনটেন্ট তৈরিতে কঠোর নিষেধাজ্ঞা

Update Time : ১১:৩৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬