ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শটগান ও জ্বালানিসহ ট্রাম্পের বাসভবনে ঢোকার চেষ্টা, তদন্তে এফবিআই

ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে: সিক্রেট সার্ভিসের গুলিতে সশস্ত্র যুবক নিহত

|মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাসভবন মার-এ-লাগো অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় অবস্থিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত সীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে সিক্রেট সার্ভিসের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অস্টিন টি মার্টিন (২০), তিনি উত্তর ক্যারোলিনার ক্যামেরনের বাসিন্দা বলে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানান, সন্দেহভাজন ওই যুবক একটি শটগান এবং একটি জ্বালানির পাত্র হাতে মার-এ-লাগোর উত্তর দিকের ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেখানে দায়িত্বরত এজেন্টরা তাকে বারবার অস্ত্র ও মালামাল ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করে সামনের দিকে অগ্রসর হন।

একপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাম বিচের কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প বাসভবনটিতে ছিলেন না; তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য এই ঘটনায় হতাহত হননি। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই (FBI) ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

|২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার সময় মি. ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন

প্রাথমিক তদন্তে জানা গেছে, অস্টিন টি মার্টিনের বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই। এমনকি ফ্লোরিডায় ট্রাম্পের ওপর এর আগে হওয়া কোনো হামলার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তিনি এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছেন এবং তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিখোঁজ হওয়ার আগে তার পরিবার স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেছিল বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

শটগান ও জ্বালানিসহ ট্রাম্পের বাসভবনে ঢোকার চেষ্টা, তদন্তে এফবিআই

ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে: সিক্রেট সার্ভিসের গুলিতে সশস্ত্র যুবক নিহত

Update Time : ০২:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬