ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অংশগ্রহণমূলক নির্বাচনে সন্তুষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষক কমনওয়েলথ

আওয়ামী লীগসহ সব দলের গণতান্ত্রিক অধিকারের সুপারিশ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিনিধিদলটি জানায়, দেশের স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের স্বার্থে নতুন সরকারের উচিত হবে ভবিষ্যতে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়া। পর্যবেক্ষক মিশন নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত গণভোটে জনরায়ের প্রতিফলন বাংলাদেশের ভিত্তি আরও মজবুত করবে।

কমনওয়েলথ মিশনের পর্যবেক্ষণে নির্বাচনের ইতিবাচক দিকগুলো উঠে এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকেন্দ্রিক বিভ্রান্তিকর প্রচার ও কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিনিধিদলটি জানায়, অনলাইনে ছড়ানো গুজব মোকাবিলায় নতুন সরকারকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে যদি কোনো দলের সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা রাজপথে নয় বরং কেবল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পর্যবেক্ষক মিশন।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনও এবারের নির্বাচনকে ২০০৮ সালের পর প্রথমসত্যিকার অর্থে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলকহিসেবে অভিহিত করেছে। শনিবার সকালে ব্রিফিংকালে ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং ভোটারদের মৌলিক স্বাধীনতা ছিল সন্তোষজনক। তবে ইইউ মিশনের মূল্যায়নে নির্বাচনে নারী প্রার্থীর স্বল্পতা, কিছু বিচ্ছিন্ন রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং অনলাইনে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ইভার্স ইজাবস আরও জানান, নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে অংশীজনদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে, যা একটি বড় অর্জন। তবে আইনি নিশ্চয়তা ও প্রশাসনিক জবাবদিহি আরও শক্তিশালী করতে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থায় আরও সংস্কারের প্রয়োজন বলে মনে করে ইইউ মিশন। আন্তর্জাতিক এই দুই বড় সংস্থার ইতিবাচক মূল্যায়ন নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে যেমন মজবুত করল, তেমনি আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনার সুপারিশ দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

অংশগ্রহণমূলক নির্বাচনে সন্তুষ্ট আন্তর্জাতিক পর্যবেক্ষক কমনওয়েলথ

আওয়ামী লীগসহ সব দলের গণতান্ত্রিক অধিকারের সুপারিশ

Update Time : ১০:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬