ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে পিএসসির বিশেষ রোডম্যাপ।

৯ এপ্রিল ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কমিশনের নতুন লক্ষ্য অনুযায়ী, এক বছরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার রোডম্যাপ বাস্তবায়নে প্রিলিমিনারি ফলের মাত্র দুই মাসের মাথায় লিখিত পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাস যথাসময়ে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে একই দিনে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২ লাখ ৯০ হাজার ৯৫১ জন আবেদনকারীর মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা এখন ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদের বিপরীতে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দ্রুততম সময়ে ক্যাডার নিয়োগের এই প্রক্রিয়াকে চাকরিপ্রার্থীরা ইতিবাচক হিসেবে দেখছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে পিএসসির বিশেষ রোডম্যাপ।

৯ এপ্রিল ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা

Update Time : ০১:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬