ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কাফকোর কাছ থেকে সার কিনবে সরকার; লক্ষ্য কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা

১৪৯ কোটি টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

দেশে কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে বড় অংকের সার কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

সংশ্লিষ্ট সূত্রমতে, এই পরিমাণ সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৪৯ কোটি ১৭ লাখ ২৫ হাজার ২৫০ টাকা। কাফকোর সঙ্গে সম্পাদিত বর্তমান চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০৫.২৫ মার্কিন ডলার। সেই হিসেবে ৩০ হাজার মেট্রিক টনের মোট দাম দাঁড়ায় ১ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৫০০ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪৯ কোটি টাকারও বেশি। আসন্ন মৌসুমে কৃষকদের মাঝে সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই দ্রুততম সময়ে এই সার সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

কাফকোর কাছ থেকে সার কিনবে সরকার; লক্ষ্য কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা

১৪৯ কোটি টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

Update Time : ১২:০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬