ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলা: নিন্দা জানাল ছাত্র আন্দোলন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সংঘটিত এই হামলায় বাংলানিউজের একজন সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নায়েম উদ্দীনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের মারধর ও হেনস্তার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, এই পুলিশি হামলা ফ্যাসিবাদী আওয়ামী আমলের পুরোনো কায়দার প্রতিচ্ছবি। অভ্যুত্থানোত্তর দেড় বছর পরও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে কোনো কাঙ্ক্ষিত দৃশ্যমান পরিবর্তন আসেনি; বরং তারা নানা ধরনের নাগরিক হয়রানি অব্যাহত রেখেছে।বিজ্ঞপ্তিতে জুলাই পূর্ববর্তী সময়ে পুলিশকে ঘিরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এবং পুলিশ সংস্কারের দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়।

ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “পুলিশ সংস্কার কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত তার সুস্পষ্ট ও দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাইনি। ফলে এই ধরনের পুলিশি আচরণ বারবার প্রত্যক্ষ করা অত্যন্ত উদ্বেগজনক।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবনির্বাচিত বিএনপি সরকারের প্রতি পুলিশ সংস্কারে আরও সুস্পষ্ট, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা প্রত্যাশা করে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলা: নিন্দা জানাল ছাত্র আন্দোলন

Update Time : ১২:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬