ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
"এটি ছিল পোলিং এজেন্টদের কেন্দ্র খরচ"।

লক্ষ্মীপুরে চেকপোস্টে এ্যানির খালাতো ভাই, ১৫ লাখ টাকাসহ আটক শ্যামল মুক্ত

লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় একটি বিশেষ চেকপোস্টে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির খালাতো ভাই জেলা কৃষকদল নেতা বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার বৈধ উৎস এবং নির্বাচনী ব্যয়ের কাগজপত্র প্রদর্শনের পর যাচাইবাছাই শেষে তাঁকে সসম্মানে ছেড়ে দিয়েছে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক কমিটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝুমুর চত্বরে সেনাবাহিনী পুলিশের যৌথ চেকপোস্টে শ্যামলের ব্যবহৃত গাড়িটি (ঢাকা মেট্রো ১৭১৩৭৭) তল্লাশি করা হয়। ওই গাড়ির সামনে পেছনে লক্ষ্মীপুর আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী পোস্টার লাগানো ছিল। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে নগদ ১৫ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ পাওয়া গেলে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটিকে জানানো হয়।

ঘটনার পর কৃষকদল নেতা শ্যামলকে জেলা দায়রা জজ আদালতের চতুর্থ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটির সদস্য এবং বিচারক তাহরিনা আক্তার নওরিন তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেন। প্রায় আধা ঘণ্টা পর প্রয়োজনীয় নথিপত্র এবং নির্বাচনী ফান্ডের হিসাব দাখিলের পর আদালত সন্তোষ প্রকাশ করে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

বিষয়ে লক্ষ্মীপুর আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, “আমি নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছি। উদ্ধারকৃত টাকাগুলো মূলত বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের কেন্দ্র খরচ হিসেবে পাঠানো হচ্ছিল। এটি আমাদের নির্বাচনী বাজেটের অন্তর্ভুক্ত এবং সম্পূর্ণ বৈধ টাকা। আদালত কাগজপত্র যাচাই করে তা ফেরত দিয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সেনাবাহিনীর চেকপোস্টে গাড়িটি আটক করা হয়েছিল। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিষয়টি খতিয়ে দেখেন এবং যেহেতু এটি নির্বাচনী ফান্ডের টাকা এবং এর সপক্ষে বৈধ কাগজপত্র ছিল, তাই কোনো জরিমানা বা শর্ত ছাড়াই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

"এটি ছিল পোলিং এজেন্টদের কেন্দ্র খরচ"।

লক্ষ্মীপুরে চেকপোস্টে এ্যানির খালাতো ভাই, ১৫ লাখ টাকাসহ আটক শ্যামল মুক্ত

Update Time : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬