ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
নিরাপত্তা ঝুঁকি নেই দাবি আইসিসির; বাংলাদেশের জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড

ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়াই হবে বিশ্বকাপ, বিসিবিকে একদিনের আল্টিমেটাম

©AFP

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতায় কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে খেলতে বিসিবির অনীহার প্রেক্ষিতে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ না গেলে তাদের ছাড়াই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তবে তাদের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে মাত্র ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

ক্রিকইনফো সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই সভায় বিসিবির পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যে অনুরোধ জানানো হয়েছিল, তা সর্বসম্মতিক্রমে নাকচ করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির মতে, টুর্নামেন্টের একেবারে দ্বারপ্রান্তে এসে সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। এছাড়া স্বাধীন নিরাপত্তা পর্যালোচনার বরাত দিয়ে আইসিসি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য হুমকি’ নেই।

আইসিসি আরও অভিযোগ করেছে যে, বিসিবি তাদের অংশগ্রহণের বিষয়টি একটি ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ ঘটনার সঙ্গে যুক্ত করছে, যা মূলত একজন ক্রিকেটারের (মোস্তাফিজুর রহমান) ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত। আইসিসির মতে, আইপিএলের সেই ঘটনার সাথে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর কোনো সম্পর্ক নেই। এখন সব নজর বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের দিকে। সরকার সবুজ সংকেত না দিলে দীর্ঘ ২০ বছর পর কোনো আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশকে ছাড়াই মাঠে নামবে বিশ্বক্রিকেটের বড় দলগুলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদের দুপুরে শাহী স্বাদে ‘বাটার চিকেন বিরিয়ানি’

নিরাপত্তা ঝুঁকি নেই দাবি আইসিসির; বাংলাদেশের জায়গায় সুযোগ পেতে পারে স্কটল্যান্ড

ভারতে না গেলে বাংলাদেশকে ছাড়াই হবে বিশ্বকাপ, বিসিবিকে একদিনের আল্টিমেটাম

Update Time : ১১:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬