ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অফিসার-ম্যানেজার পদে আবেদনের শেষ সময় ১৪ মার্চ, আবেদন অনলাইনে

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ: নেবে অফিসার-ম্যানেজার

  • চাকরি ডেস্ক
  • Update Time : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের ‘বিজনেস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস’ বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

০৪ মার্চ ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক অভিজ্ঞ প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন।

পদের নাম যোগ্যতা: প্রতিষ্ঠানটি ‘অফিসার থেকে ম্যানেজার’ পদমর্যাদায় নিয়োগ দেবে। তবে ঠিক কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে ২ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা: নির্বাচিত প্রার্থীদের ব্যাংকিং কার্যক্রম, জিএল (General Ledger), ব্যাংকিং পলিসি এবং আর্থিক সরঞ্জাম ও কৌশল সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস প্যাকেজে (বিশেষ করে এক্সেল ও পাওয়ার পয়েন্ট) দক্ষ হওয়া বাধ্যতামূলক। পুরুষ ও নারী—উভয় ধরনের প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন সুযোগ-সুবিধা: পদের নাম অনুযায়ী বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে মাসিক বেতন ছাড়াও ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রার্থীরা অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও বোনাস পাবেন। কর্মস্থল হবে রাজধানী ঢাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় ১৪ মার্চ, ২০২৬। পূর্ণকালীন এই চাকরিতে যোগ দিয়ে যারা আধুনিক ব্যাংকিং চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশির পর মিলল পান-জর্দার কৌটা

অফিসার-ম্যানেজার পদে আবেদনের শেষ সময় ১৪ মার্চ, আবেদন অনলাইনে

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ: নেবে অফিসার-ম্যানেজার

Update Time : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬